গোপনে প্রিপেইড গ্যাস মিটারের চার্জ বাড়ালো তিতাস

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৮:৪৫ পিএম

এনার্জি রেগুলেটরি কমিশনকে কিছু না জানিয়েই গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসলাইনের জন্য প্রিপেইড মিটার ভাড়া ৪০ টাকা বাড়িয়ে দিয়েছে তিতাস। 

এর ফলে তিন লাখ ২০ হাজার প্রিপেইড গ্রাহকের কাছ থেকে মাসে এক কোটি ২৮ লাখ টাকা বাড়তি আদায় করবে এই গ্যাস বিতরণ কোম্পানিটি।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলছেন, গ্যাস বিলের বাইরে এভাবে মিটার ভাড়া বাবদ টাকা নেয়ার এখতিয়ার নেই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির। 

নতুন দাম ঘোষণায় এনার্জি রেগুলেটরি কমিশন বাসাবাড়ির মিটারবিহীন গ্যাসের দাম ১১ শতাংশ বাড়ানো হলেও; যারা প্রিপেইড মিটার ব্যবহার করেন সেই গ্রাহকদের বিল বেড়েছে ৪৩ শতাংশ। 

গৃহস্থালিতে যারা প্রিপেইড মিটার ব্যবহার করেন, তাদের প্রতি ঘনমিটার গ্যাসে ১২ দশমিক ৬০ টাকা দিতে হলেও এখন দিতে হবে ১৮ টাকা, যা ৪২ দশমিক ৮৬ শতাংশ বেশি।

কিন্তু সেখানেই সন্তুষ্ট থাকেনি তিতাস। মিটার ব্যবহারকারীদের মাসিক ভাড়া ৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০ টাকা। অর্থাৎ বাড়ানো হয়েছে ৪০ টাকা। 

এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়েই এই ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী।

তবে তিতাসের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সালেহ আহমেদ জানিয়েছেন, গ্যাসের দাম কমিশন নির্ধারণ করলেও মিটার ভাড়া নির্ধারণ করেছে তিতাস বোর্ড। তিনি বলেন, কর্ণফুলী গ্যাস কোম্পানির দামের সাথে মিলিয়ে এই দাম ঠিক করা হয়েছে।

আরও পড়ুন: ঈদের তিন দিনে সাড়ে পাঁচ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ

ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, গ্যাসের বিতরণ খরচের মধ্যেই মিটার ভাড়া যুক্ত থাকে। মিটার ভাড়া নেয়াটাই যেখানে অন্যায় সেখানে তা ইচ্ছামতো বাড়ানো শাস্তিযোগ্য অপরাধ।

গ্যাস বিতরণ খাতের এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জ্বালানি নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে বলেও মনে করেন তিনি।


একাত্তর/এসজে

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর