পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে এখন যা লাগবে

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৩:০০ পিএম

ব্যক্তি পর্যায়ে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে নতুন এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ৈর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের জারি করা সার্কুলারে জানানো হয়, ব্যক্তি পর্যায়ে পাঁ৭ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইএন দিলেই হবে না, আয়কর দেওয়ার প্রমাণপত্রও (রিটার্ন) জমা দিতে হবে।

চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবার বিপরীতে আয়কর নম্বর (টিআইএন বা টিন) দেওয়ার পরিবর্তে আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়।

নতুন নিয়মে ব্যক্তি পর্যায়ে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে কেবল টিন নম্বর দিলেই হবে। তবে এর চেয়ে বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে রিটার্ন জমার হালনাগাদ প্রমাণপত্র দিতে হবে গ্রাহকদের।

সঞ্চয়পত্র কিনতে প্রমাণ হিসাবে আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকার পত্র, করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলের অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদ পত্র বা উপ-কর কমিশনারের নিকট থেকে ইস্যু করা সনদপত্রের যে কোনো একটি জমা দিলেই হবে।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড়ো অপরাধ হচ্ছে ব্যাংক খাতে: হাইকোর্ট

আয়কর অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। তাদের ক্ষেত্রে শুধু করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) দিলেই চলবে। 


একাত্তর/এসি

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর