সোনার দাম ভরিতে ১৩৪১ টাকা বাড়ল

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:৪৪ পিএম

দুই দফা কমার পর এবার ভরিতে এক হাজার ৩৪১ টাকা বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট মানের ক্যাডমিয়াম হলমার্ক করা সোনার দাম পড়বে ভরিতে ৭৮ হাজার ৫৫৭ টাকা। এর আগে গত ১৭ জুলাই এই মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ৭৭ হাজার ২১৬ টাকা। একই সঙ্গে বেড়েছে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট মানের সোনার দামও। এদিকে প্রতি গ্রাম সোনার অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম ৩০০ টাকা মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২৭ জুলাই) থেকে সোনার নতুন এই দর কার্যকর হবে।

আরও পড়ুন: মানিলন্ডারিং-এর মত অপরাধ তদন্ত করতে পারবে দুদক

বিজ্ঞপ্তিতে সোনার দামের পাশাপাশি সোনার অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সোনার অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম) মজুরি নিতে হবে। সে হিসাবে এক ভরি সোনার অলংকারের মজুরি পড়বে সাড়ে ৩ হাজার টাকা।

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ৭৮ হাজার ৫৫৭ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার নতুন দাম হবে ৭৫ হাজার টাকা। ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম হবে ৬৪ হাজার ২৬৮ টাকা।


একাত্তর/এআর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৪ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
টানা আট বার কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর