বিশ্ববাজার স্থিতিশীল হলে দেশেও মূল্য সমন্বয় হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৬:৪১ পিএম

বিশ্ববাজার স্থিতিশীল হলে দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, বিশ্বজুড়ে সংকট সৃষ্টির কারণে সরকারকে জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে জ্বালানি তেলের দাম ৭০-১০০ শতাংশ বৃদ্ধি পেলে সেই প্রেক্ষাপটেও প্রধানমন্ত্রী  জনগণের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্য গত বছর বৃদ্ধি করেননি। ২০২১-২২ অর্থবছরে জ্বালানি এবং বিদ্যুৎখাতে ৫৩ হাজার কোটি টাকা বা ৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে। এমন অব্যাহতভাবে ভর্তুকি দেয়া কোনো দেশের পক্ষে সম্ভব নয়।

মন্ত্রী আরো বলেন, গত তিন মাসে বিপিসি সাড়ে ৮ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে অর্থাৎ প্রতিদিন লোকসান হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এই প্রেক্ষাপটে কয়েকদিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

এ সময় ভারতসহ বেশ কিছু দেশের জ্বালানি তেলের মূল্যের সঙ্গে বাংলাদেশের তুলনা করেন তিনি।

বিশ্ব বাজারে যখন তেলের মূল্য স্থিতিশীলভাবে কমে আসবে ও এর প্রভাব বাংলাদেশে শুরু হবে তখন জ্বালানি তেলের মূল্য আবার সমন্বয় করা হবে বলে আশ্বস্ত করেন ড. হাছান মাহমুদ।


একাত্তর/এআর

জ্বালানী খাতের দুর্নীতি ও লুণ্ঠন বন্ধ করতে হলে এই খাতে সরকারের মুনাফা বন্ধ করতে হবে। এইখাতে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে জ্বালানী রূপান্তরকে রাজনৈতিক রূপান্তরে পরিণত করতে হবে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার...
বিগত ২০২১ সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে নেমেছে, যা গত বছরের এপ্রিলে মাসেও ছিল ৯০ ডলার। আন্তর্জাতিক বাজারে ডব্লিউটিআই ক্রুড...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর