গাড়ি আমদানিতে মানা হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

বৈশ্বিক সঙ্কটে দেশের অর্থনীতি ঠিক রাখতে সাশ্রয়ী নীতির অংশ হিসেবে বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করছে সরকার। কিন্তু তারপরও থেমে নেই গাড়ি আমদানি। 

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গেলো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাড়ি আমদানিতেই খরচ হয়েছে ১০ হাজার কোটিরও বেশি টাকা। 

বৈদেশিক মুদ্রা সংকটের এই সময়ে ব্যাংকগুলোকে গাড়ির মতো বিলাসী পণ্য আমদানিতে নিরুৎসাহিত করলেও ব্যাংকগুলো সেই নির্দেশনা পালন করছেনা। 

প্রবাদে আছে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু এখন টাকা হলেই গাড়ি মেলে। তাই বৈশ্বিক মন্দার প্রভাবে বৈদেশিক মুদ্রার সংকটের এই সময়েও থেমে নেই গাড়ি আমদানি। 

হিসাব বলছে, গেল বছরের তুলনায় এ বছরের জুলাই পর্যন্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঋণপত্র খুলে গাড়ি আমদানির সংখ্যাটা যেমন বেড়েছে তেমনি বেড়েছে খরচও। 

এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এই বিলাসী পণ্য আমদানিতে খরচ হয়েছে এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার যা টাকার হিসাবে ১০ হাজার কোটিরও বেশি। 

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মে মাসে গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শতভাগ নগদ মার্জিনসহ, ব্যাংকগুলোকে ঋণ না দেয়ার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। 

আরও পড়ুন: ওয়েবিলের নামে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল

কিন্তু ব্যাংকগুলো সে নির্দেশনা পালন করেনি। যদিও গাড়ি আমদানিকারকদের দাবি, আমদানির এ চিত্র আগের, নতুন নির্দেশনার কারণে কমেছে বেচা-বিক্রি। 

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে, অহেতুক বিলাস পণ্য আমদানির ওপর কড়া নজরদারি রাখা হলেও তা একেবারে বন্ধ অসম্ভব।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়নের নিচে, এই মুহূর্তে বিলাসী পণ্য আমদানি কমানো গেলো সংকট সামাল দেয়া সম্ভব। 


একাত্তর/এসজে

আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর