ক্রেডিট কার্ডে অতিরিক্ত ডলার ব্যয়, ২৭ ব্যাংককে চিঠি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২ পিএম

দেশি-বিদেশি ক্রেডিট কার্ড গ্রাহকরা নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যয় করার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন ঘটনায় ২৭ ব্যাংককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) দেশি-বিদেশি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমার অতিরিক্ত ব্যয় করা হয়েছে। ২৭টি ব্যাংক এসব কার্ড ইস্যু করেছে। তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘খাদ্যের মজুদ ২০ লাখ টন, প্রয়োজনে আরও আমদানি’

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, এসব কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করার তথ্য পাওয়া গেছে। 

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে।


একাত্তর/এসি


বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর