২০২৩ সালে মন্দার দিকে যাচ্ছে বিশ্ব অর্থনীতি: বিশ্ব ব্যাংক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৭ এএম

চলমান সংকটের মধ্যে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো একই সময়ে সুদের হার বাড়ানোর পদক্ষেপ নেয়ায় ২০২৩ সালে বিশ্বে মন্দা পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। 

সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো একইসঙ্গে যে মাত্রায় সুদের হার বাড়িয়েছে, গত পাঁচ দশকে তা দেখা যায়নি। 

এই প্রবণতা আগামী বছর পর্যন্ত চলতে পারে। 

বিশ্ব ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, সরবরাহ ব্যাহত না হলে এবং শ্রম বাজারের চাপ কম না হলে সুদের হার ওই পরিমাণ বৃদ্ধিতে আগামী বছর বিশ্বব্যাপী মূল্যস্ফীতির হার প্রায় ৫ শতাংশে পৌঁছাতে পারে, যা গড়ে করোনা মহামারি শুরুর আগের পাঁচ বছরের গড়ের প্রায় দ্বিগুণ। 

এই প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, 'বৈশ্বিক প্রবৃদ্ধি দ্রুত কমে যাচ্ছে। বিভিন্ন দেশ মন্দায় পড়ার কারণে তা আরও কমার সম্ভাবনা রয়েছে। আমার উদ্বেগ হল, এই প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকবে। এর দীর্ঘস্থায়ী ফল উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির মানুষের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠবে।' 


একাত্তর/এআর

সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে উদ্বেগের জেরে সোমবার (৯ মার্চ) ইউরোজোনের সরকারি বন্ডের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এতে বন্ডের মুনাফার হার বা ‘ইয়েল্ড’ গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৫ শতাংশের কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসহ...
ব্যাংক খাতে তারল্য নিরসনে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ব্যাংক ঋণ, র সুদহার বেড়ে সাড়ে ১৩ শতাংশ ছাড়িয়েছে। এই সুদহার সোমবার (১ এপ্রিল) থেকে প্রযোজ্য হবে এবং পুরো এপ্রিল মাসের জন্য বহাল থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর