বাংলাদেশকে ছয় হাজার কোটি টাকা দিচ্ছে জাইকা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ পিএম

বাজেট সহায়তা হিসাবে বাংলাদেশকে ছয় হাজার কোটি টাকা দিচ্ছে জাইকা। তবে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হলেও এখনও তা চূড়ান্ত রূপ নেয়নি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাইকার নতুন আবাসিক প্রতিনিধি ও বিদায়ী প্রতিনিধি দেখা করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে। এ সময় বিনিয়োগ ও চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়।

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি- জাইকার অর্থায়নে ৩৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৭২ হাজার ১৮৫ কোটি টাকা।

এর মধ্যে জাইকা থেকে পাওয়া যাবে দুই লাখ এক হাজার ৭৯৬ কোটি টাকা। এই হিসাবে প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের ৭৪ শতাংশের বেশি ঋণ দিচ্ছে জাইকা।

অবকাঠামোসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলোতে যখন অর্থ লগ্নির এই অবস্থা তখন করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারসহ যাবতীয় উন্নয়ন খরচ মেটাতে বাংলাদেশকে আবারো ৬০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এই সংস্থা।

সোমবার পরিকল্পনামন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে এমনটা জানান তারা। এম এ মান্নান বলেন, জাইকা ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সাপোর্ট দেবে। এটা আলোচনা পর্যায়ে আছে। এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, আড়াইহাজারে জাপানি অর্থায়নে ইকোনোমিক জোন হচ্ছে- সেখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে।

এ সময় বাংলাদেশে নবনিযুক্ত জাইকার আবাসিক প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে জানান, রেল, সমুদ্রসহ অবকাঠামোখাতে মনোযোগ রয়েছে জাইকার। তিনি আরো বলেন, আমি নতুন করে বাংলাদেশে কাজ করতে আসিনি। ১০ বছর আগে থেকেই কাজ করছি। এদেশের নানা মেগা প্রকল্পে আমি কাজ করেছি। আমার বয়স আর বাংলাদেশের বয়স একই।

তোমোহিদো বলেন, জাপান ডেস্কে বসেই অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রেখেছি। যেমন মেট্রোরেল, মেঘনা-গোমতি-কাঁচপুর সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি। সুতরাং আমার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে বাংলাদেশের সঙ্গে কাজ করার।

আরও পড়ুন: সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চুরির মামলা, তিন পুলিশ ক্লোজড

আর, জাইকার বিদায়ী আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বলেছেন, বাংলাদেশে দীর্ঘ তিন বছর কাজ করেছি। দেশটির নানা খাতে আমি নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশের অর্জন সত্যিই বিস্ময়কর। করোনা সংকট মোকাবিলাসহ নানা খাতে দেশটির অর্জন বিস্ময়কর।

একাত্তর/আরএ

কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর