ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪৫ শতাংশ বেড়েছে

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৭:১৯ পিএম

করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা ও রাশিয়া-ইউক্রেণ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন, এ সময়ে বাংলাদেশ থেকে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের বরাতে এ তথ্য জানিয়েছে বাসস। 

ইউরোস্ট্যাট জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউরোপীয় বাজারে বৈশ্বিক গড় পোশাক আমদানি বেড়েছে ২৫ দশমিক ০৩ শতাংশ। সেখানে শীর্ষ পোশাক আমদানির উৎস হলো চীন। উল্লেখিত সময়ে চীন থেকে ইউরোপের পোশাক আমদানি বেড়েছে ২১ দশমিক ৭৮ শতাংশ। দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল ১২ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। 

একই সময়ে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল বাংলাদেশের। বাংলাদেশের পোশাক রপ্তানি করেছে ১১ দশমিক ৩১ বিলিয়ন ডলারের।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এর মধ্যেও আমরা আগস্ট পর্যন্ত বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধিটা ভালভাবে ধরে রাখতে পেরেছি। তবে আগামী ৩/৪ মাস সেখানে আমাদের প্রবৃদ্ধি কিছুটা কম থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি মনে করেন রাশিয়া-ইউক্রেণ যুদ্ধ, উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার এবং মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতনের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নে জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বেড়ে গেছে। সে কারণে এখন সেখানকার মানুষ পোশাকের ব্যয় কমাচ্ছে। তবে ডিসেম্বরের পর আবার সেখানে পোশাকের চাহিদা বাড়ার ব্যাপারে তিনি আশাবাদী।

ফারুক হাসান আরও বলেন, ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মত প্রধান প্রধান বাজারের পাশাপাশি ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মত আমাদের উদীয়মান যেসব বাজার রয়েছে-সেখানে পোশাক রপ্তানি বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া উচ্চ মূল্যের বৈচিত্র্যপূর্ণ এবং ইনোভেটিভ ডিজাউনের পোশাক তৈরিতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে, যাতে রপ্তানি আয় বাড়ানো যায়। 

আরও পড়ুন: 'পরমাণু' প্রশ্নে এবার দক্ষিণ কোরিয়ার কড়া হুঁশিয়ারি

এদিকে ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম পোশাকের উৎস তুরস্ক থেকে পোশাক আমদানি ২০ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে ইউরোপ তুরস্ক থেকে ১০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক আমদানি করেছে।

একই সময়ে ইউরোপের অন্যান্য শীর্ষ পোশাক আমদানির উৎস যেমন কম্বোডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারত থেকে আমদানি যথাক্রমে ২৪ দশমিক ৯০ শতাংশ, ৪০ দশমিক ১৫ শতাংশ, ৩২ দশমিক ২৮ শতাংশ এবং ২৮ দশমিক ৬৪ শতাংশ হারে বেড়েছে।     


একাত্তর/আরবিএস

ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের দূর থেকেই নিয়ন্ত্রণ নিয়ে এসব ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছেন হ্যাকাররা। ফলে নষ্ট হচ্ছে সেগুলোতে...
চলতি বছরের নয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। যার মধ্যে কেবল শেষ তিন মাসেই এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটিতে। আর প্রধান কার্যালয়-নিয়ন্ত্রিত শাখাগুলোর লোকসানের...
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাইজার ইং পদত্যাগ...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
ভারতের ২০২৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পতন হবে বলে দাবি করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের এই সরকার পরিবর্তনের জন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর