চড়া মূল্যস্ফীতি ও কম মজুরিতে সবচেয়ে বেশি চাপে পোশাক শ্রমিকরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
সাড়ে চার বছরের চড়া মূল্যস্ফীতি আর কম বেতন বৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পোশাক শ্রমিকরা। একই বিপদে অন্যখাতের কর্মীও। ফলে, নতুন মজুরি বৃদ্ধির আলোচনায়, বিষয়টি আমলে রাখার পরামর্শ তাদের। শুধু তাই নয়, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, পরিবহন, বাড়িভাড়াসহ অন্যান্য খাতেও চান বাড়তি নজরদারি। বিশ্লেষকরা বলছেন, শুধু মজুরি বাড়ানোই সমাধান নয়। বরং সমান্তরালে গুরুত্ব দিতে হবে সার্বিক ব্যবস্থাপনায়। 
 
পোশাক শ্রমিক পারুল সপরিবারে থাকেন রামপুরা হাজিপাড়া এলাকায়। গার্মেন্টসে কাজ শুরুর ২৫ বছরে এসে তার মাসিক মূল বেতন দাঁড়িয়েছে ১৪ হাজার ৯শ টাকায়। এতে খুব একটা পরিবর্তন আসেনি জীবনমানে। কেননা, আয়ের প্রায় পুরোটাই চলে যাচ্ছে ঘরভাড়া আর ওষুধের পেছনে। ফলে ছুটিরদিনের খাবারেও ভরসা চাষের কই মাছ।
 
শুধু পোশাক কর্মী পারুল নয়, চাহিদা থাকলেও মাছ-মাংসসহ আমিষ কেনার সামর্থ্য হারিয়ে ফেলছেন দেশের বড় জনগোষ্ঠী। বাজারে সেই ছাপ স্পষ্ট। এমন পরিস্থিতির মূলে রয়েছে চড়া মূল্যস্ফীতি।
 
বিবিএসের হিসাবে, বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশের কাছাকাছি। বিপরীতে মজুরি বৃদ্ধির হার কম। তবে বাস্তব পরিস্থিতি আরও কঠিন। 
 
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, পোর্ট ঠিক না থাকলে ইকোনমিতে কস্ট বেড়ে যায়। বিদ্যুৎ ঠিক না থাকলে ইকোনমিতে কস্ট বেড়ে যায়। গ্যাস ঠিক না থাকলে ইকোনমিতে কস্ট বেড়ে যায়। সুতরাং ডিসেম্বরের মধ্যে ইকোনমিকে এক ধরনের পুশ করতে হবে। এবং এই পুশ করার দুটো বুদ্ধি, একটা হচ্ছে প্রাইভেট সেক্টরকে পুশ করা, আরেকটা হচ্ছে গভমেন্ট নিজে তার অক্টিভিটি বাড়ানো।
 
নিত্যপণ্যের চড়া দামের পেছনে রয়েছে স্থানীয় উৎপাদনে বাড়তি খরচ, আমদানিতে উচ্চ শুল্ক আর পরিবহন ও বাজারের অব্যবস্থাপনা।
একাত্তর/এফআর
এল নিনোর প্রভাবে এশিয়ার প্রধান চাল উৎপাদনকারী দেশগুলোতে ফসল উৎপাদন নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চালের দাম পৌঁছেছে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এতে, বিশ্বজুড়ে তৈরি...
কাল গঠন করা হচ্ছে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সমাবেশস্থলের মঞ্চের সামনে থেকে কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পানে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে, সালাত ও মোনাজাতের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক তুর্কি নাগরিক। তুরস্কের...
শত শত মানুষ হত্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং জনগণ তাকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেবে—এমন ধারণা শুধুই একটি ‘দিবাস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর