ব্যাংক লেনদেনের নতুন সূচি ঘোষণা

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৩:০২ পিএম

ব্যাংক লেনদেনের নতুন সময় করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে লেনদেন। কর্মকর্তাদের অফিস সময় হবে সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

উল্লেখ্য, বর্তমানে ব্যাংকের লেনদেন হয় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে ৩১ অক্টোবর নতুন সময়সূচিতে চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচিতেই অফিস চলবে।

উল্লেখ্য, বিদ্যুতের সংকটের কারণে গত আগস্ট মাসে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।


একাত্তর/এআর

দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
আর্থিক ঝুঁকি ও  রুগ্ণ অবস্থায় রয়েছে- দেশের এমন নয়টি ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংকের কোনো চেক ও পে অর্ডার গ্রহণ করা হবে না। 
সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বুধবার আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ও বৃহস্পতিবারের জন্য এ সূচির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...
সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি শুরু হয়েছে বুধবার।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর