সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছে, বিশ্ববাজারে অপরিশোধিত ভোজ্যতেলের দাম বেড়েছে। সেই সাথে ডলারের বিপরীতে টাকার মান কমেছে। ফলে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকায় বিক্রি হচ্ছে। নতুন প্রস্তাব বাস্তবায়ন হলে এ তেলের দাম হবে ১৯৩ টাকা।

বর্তমানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৮০ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে সেটা দাঁড়াবে ৯৫৫ টাকা। আর খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৫৮ টাকায়। এ প্রস্তাব বাস্তবায়ন হলে যার দর হবে ১৭৩ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে বিষয়টা কতটা যৌক্তিক যাচাই করা হবে। এজন্য সময় লাগবে।

এ মূহূর্তে দাম বাড়ানো ঠিক হবে কি না, তা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে তারা। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।


একাত্তর/এআর

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর