বাংলাদেশকে ঋণ দিতে কোনো ঝুঁকি নেই: আইএমএফ

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০:০৮ পিএম

বাংলাদেশকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। 

বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলে আইএমএফ প্রতিনিধিদল।

সংবাদ সম্মেলনে আইএমএফ জানায়, বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে আইএমএফ। ৪২ মাসে পুরো ঋণটা দেওয়া হবে। এরমধ্যে এক্সটেনডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটির (ইসিএফ) আওতায় ৩ দশমিক ২০ বিলিয়ন, এক্সটেনডেন্ট ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার দেওয়া হবে।

প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে ঋণ দেওয়া নিয়ে আইএমএফের কোনো ঝুঁকি নেই। বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন অংশীদারত্ব দীর্ঘদিনের। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও এই সম্পর্কে কোনো সমস্যা হবে না।

আইএমএফ প্রতিনিধিদল জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ পুরো বিশ্ব মূল্যস্ফীতির চাপে আছে। আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেশি। ফলে আমদানি করা পণ্য বেশি দামে আনতে হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়।

উল্লেখ্য, ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে গত ২৬ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। এই দলের প্রধান ছিলেন রাহুল আনন্দ। সেই প্রতিনিধিদলের সঙ্গে আজ বৈঠক ছিল অর্থমন্ত্রীর। এ বৈঠকেই বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা।


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর