ব্যাংকে পদোন্নতিতে ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক না করার দাবি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৮ পিএম

ব্যাংক কর্মকর্তা পদোন্নতি নীতিমালায় ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক চায় না ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। 

এ লক্ষ্যে সংগঠনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বরাবর একটি চিঠি পাঠিয়েছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি কাজী মো. শফিকুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে বিআরপিডির নির্দেশনায় ব্যাংক কর্মকর্তা পদোন্নতি নীতিমালায় গ্রহণযোগ্য হয়েছিল। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যথাযথ লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন ব্যাংকে জুনিয়র বা সিনিয়র কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়। এরপর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে অরিয়েন্টেশন দেওয়ার পর মৌলিক প্রশিক্ষণ ও  বিআইবিএম এ এক মাস ধরে ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণের পর কর্মকর্তাদের ব্যাংকের প্রতিটি ডিপার্টমেন্টে কাজ শেখার সুযোগ দেওয়া হয়।

অর্থাৎ, প্রত্যেক কর্মকর্তাই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ শেখার সুযোগ পায়। এরপরও ব্যবস্থাপনা ইউনিট প্রয়োজনে কর্মকর্তাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টে দক্ষ করে তুলতে নিজস্ব প্রশিক্ষণ একাডেমি বা প্রয়োজনে বিআইবিএম এ নির্দিষ্ট কোর্সে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়।

আরও পড়ুন: ব্রয়লার মুরগি ২২০ টাকা, মাছের বাজারও চড়া

ব্যাংকের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি ও বিআইবিএম এ প্রতিটি প্রশিক্ষণ একাডেমিরই যথাযথ মূল্যায়ন করা হয়। এ ছাড়া প্রত্যেক ব্যাংকই নিজেদের কর্মকর্তাদের দক্ষ করে তুলতে সচেষ্ট থাকে। প্রতিটি পদোন্নতিও নির্দিষ্ট নির্ণায়ক ও দক্ষতার ভিত্তিতে বিবেচনা করা হয়। বিশেষ করে কর্ম দক্ষতা বিবেচনা করে বিভাগীয় প্রধান বা পরিচালনাসংক্রান্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। বড়ো বা গুরুত্বপূর্ণ শাখায় চাকরির পরিধি ও দক্ষতা বিবেচনায় তাদের নিয়োগ হয়। 

এসব বিষয়গুলো বিবেচনা করে ব্যাংক কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক না করতে বিআরপিডির সার্কুলার (১৩/১০/২০২০) বহাল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয় চিঠিতে।


একাত্তর/এসি

বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর