মেঘনা গ্রুপের প্রশংসায় ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৫:৪৬ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভূমিকার প্রশংসা করলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি বলেন, কর্মসংস্থান তৈরি এবং শিল্প খাতে বিনিয়োগের জন্য মেঘনা গ্রুপের অবস্থান বর্তমানে সম্মানজনক।

শুক্রবার (৩ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শিল্প ইউনিট দেখতে যান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তাকে স্বাগত জানান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। 

গেলো সপ্তাহে মেঘনা গ্রুপের বহরে সমুদ্রগামী চারটি নতুন জাহাজ সংযোজনের বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, এসব পণ্যবাহী জাহাজের মাধ্যমে এমজিআই তার দেশের সাথে সরাসরি ব্যবসা করতে পারবে। 

আরও পড়ুন: ২০৩৫ নাগাদ স্থূলকায় হবে পৃথিবীর অর্ধেক লোক

এমজিআই অর্থনৈতিক অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশের বিনিয়োগের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ব্রিটিশ হাইকমিশনার কাছে বিনিয়োগ এবং ব্যবসায়িক নির্দেশনা চান মোস্তফা কামাল।


একাত্তর/এসজে

এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা মার্চ থেকে প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদন  করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর