পেঁয়াজ আমদানির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: কৃষিমন্ত্রী

আপডেট : ২১ মে ২০২৩, ০৮:৫৮ পিএম

পেঁয়াজ আমদানির বিষয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দাম কমেছে। দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ৮০ টাকা কেজি পেঁয়াজ হতে পারেনা। পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে ২৫-৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে, দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরপর থেকে ভারত থেকে পেঁয়াজ ‘আসছে-আসবে’ শুনেই রাজধানীর পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে এর কোন প্রভাব নেই খুচরা বাজারে

মজুদের জন্য কৃষকদের দোষারোপ করে মন্ত্রী বলেন, অফিসাররা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছেন, ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার আশায় অনেকেই ঘরে মজুদ করে রেখে দিচ্ছেন।

কৃষি মন্ত্রণালয় বিষয়টা মনিটরিং করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ৪-৫ দিন বাজারকে কাছ থেকে আরও বোঝার চেষ্টা করা হয়েছে। পেঁয়াজের দাম গ্রহণযোগ্য না। বাজার নিয়ে অস্থিরতা সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে।

গত এক সপ্তাহে পেঁয়াজের দামে ধারাবাহিকতা রাখা যায়নি- জানিয়ে তিনি বলেন, সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও অসাধু আড়ৎদারদের কারণে গুদামে অনেক পেঁয়াজ পচে গেছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন: রোহিঙ্গা সমাধান না হলে তা হবে বিশ্বের জন্য বিষফোঁড়া: পররাষ্ট্রমন্ত্রী

এবার দেশে দুই লাখ টন পেয়াজ কম উৎপাদন হয়েছে গেলো বছরের চেয়ে। এবার ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।


একাত্তর/জো

বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
দেশের সবচেয়ে বড় আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জে ঢুকছে চীন ও পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ। বড় আকৃতির ওইসব পেঁয়াজ দেশি ও ভারতের পেঁয়াজ থেকে তুলনামূলক দামও কম। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর