বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে

আপডেট : ০২ জুন ২০২৩, ০৫:১৫ পিএম

প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই এবার বাড়েনি কোনো নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন, যেসব পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাবনা থাকে না, বাজেটের কথা বলে সেসব পণ্যেরও দাম বাড়িয়ে দেন উৎপাদকেরা। 

তবে, বাজেটে যাই থাকুক, সাধারণ মানুষের চাওয়া, আয়ের মোটা অংশই যেন আর ব্যয় করতে না হয় অন্নসংস্থানে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবে বিপুল সংখ্যক পণ্য ও সেবার ওপর শুল্ক বসানোর ফলে সেসবের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

বাজেট প্রস্তাবের পর প্রতিবারই বেড়ে যায় পণ্যের দাম। অতীতে দেখা গেছে, যেসব পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব দেয়া হয়, সুযোগ বুঝে সে পণ্যগুলোরও দাম বাড়িয়ে দেন উৎপাদক থেকে শুরু করে বিক্রেতারা। 

তবে এবার বাজেট প্রস্তাবের পরপরই বাড়েনি কোনো পণ্যের দাম। যদিও সব পণ্যের দাম তো আগে থেকেই বাড়তি, বলছেন ক্রেতারা।

ক্রেতারা বলছেন, এমনিতেই জিনিসপত্রের দাম তাদের নাগালের বাইরে চলে গেছে। নতুন করে আরও কোনো পণ্যের দাম বাড়লে খাদ্যতালিকা থেকে সেটি বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের। 

আরও পড়ুন: আইএমএফের পরামর্শে বাজেট করিনি: অর্থমন্ত্রী

অর্থবছরের শেষ দিকে এসে বাজেট শব্দটি বেশি শুনতে হয় যেসব মানুষের, তাদের সিংহভাগ খোঁজও রাখতে চাননা কী হলো তাতে। তাদের চাওয়া একটাই, নিয়ন্ত্রণে আসুক দ্রব্যমূল্য।

টিসিবির তথ্য অবশ্য বলছে, গেল এক সপ্তাহে কমে গেছে ছয়টি পণ্যের দাম। এসময়ে দাম বেড়েছে শুধু আদা-রসুনের। 


একাত্তর/এসজে

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর