ভারত থেকে আনা চিনি বিক্রি হচ্ছিলো ফ্রেশের নামে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম

চোরাই পথে ভারত থেকে আনা চিনি শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্রান্ডের বস্তায় ভরে বিক্রির অপরাধে সিলেটের কালীঘাটের পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে চোরাপথের চিনি দেশি প্রতিষ্ঠানের নামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তামাবিল স্থলবন্দর এবং জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইন ঘাট ও কানাইঘাট সীমান্ত পথে দীর্ঘদিন ধরেই দেশের বাজারে ঢুকছিল ভারত থেকে আসা চোরাই চিনি। সীমান্ত পথ দিয়ে ভারতীয় এই চিনি সরাসরি চলে আসছে সিলেটের বন্দর বাজারের কালীঘাটে।

ডি আই ট্রাকে করে এই চিনি কালীঘাটে পৌঁছানোর সাথে সাথেই তা ভরা হয় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের বস্তায়। এভাবেই ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো কালীঘাটের ব্যবসায়ীরা। এমন প্রতারণার খবর পেয়ে র‍্যাবকে সাথে নিয়ে কালীঘাটে অভিযান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে, ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরে রাখা ৫০ কেজির শতাধিক বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। এমন অপরাধে রঘু এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেসার্স মাখন চন্দ্র পালকে ২০ হাজার, ভাই ভাই স্টোরকে ১৫ হাজার, রুপন স্টোরকে ১৫ হাজার ও মেসার্স রত্নদ্বীপ চৌধুরীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরে ভারতীয় চিনি বিক্রি করলে অসাধু ব্যবসায়ীদের জেলে পোরা হবে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁসে বিমানের ৩০ জনের নামে চার্জশিট

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে আমরা বেশ কিছু দোকানে দেখেছি তারা, নিন্মমানের চিনি ফ্রেশে ব্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করছিলেন। আমরা অভিযুক্ত ৫ থেকে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।

ভোক্তাদের সাথে প্রতারণা করলে পরবর্তীতে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে বলেও জানান ফখরুল ইসলাম।

একাত্তর/আরএ

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর