কে নেই ডিজিটাল ব্যাংকের দৌড়ে?

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার দৌড়ে কে নেই? মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে আছে তথ্য প্রযুক্তি সেবাদানকারী উদ্যোগ, বহুজাতিক প্রতিষ্ঠান, এমনকি ওষুধ কোম্পানি ও ঢেউশিট উৎপাদনকারী কোম্পানিও আছে এই দৌড়ে। বাংলাদেশ ব্যাংক বলছে, আবেদনগুলো চূড়ান্ত যাচাই-বাছাই চলছে।  

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির মধ্যে। একক কিংবা জোটবদ্ধভাবে ডিজিটাল ব্যাংকের মালিকানা পেতে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে ৫২টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। দেশের ইতিহাসে ব্যাংকের জন্য এত আবেদন আর কখনো পড়েনি। আবেদনকারীদের মধ্যে সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়াও এই দৌড়ে নাম লিখিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটরেরা।

‘ডিজি টেন পিএলসি’ নামে দশ ব্যাংকের জোট ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই ১০টি ব্যাংক সব মিলিয়ে ১২৭ কোটি ৭৮ লাখ টাকা বিনিয়োগের কথা জানিয়েছে। সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক মিলিয়ে এই দশ ব্যাংকের জোট রয়েছে এই উদ্যোগে।

আরও পড়ুন: ডিজিটাল ব্যাংকিংয়ের যুগে বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা মিলে জোটবদ্ধভাবে ডিজিটাল ব্যাংক গঠনের আবেদন করেছে। বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির মোবাইল আর্থিক সেবাদানকারী কোম্পানি উপায়ের নেতৃত্বে যে জোট আবেদন করেছে, তার নাম ঠিক করা হয়েছে ‘উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি’। এই জোটে আছে বেসরকারি ব্যাংক এনআরবিসি ও মেঘনাও। আবেদনকারীদের মধ্যে আছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট, যারা মূলত সিমেন্টের ঢেউশিট উৎপাদন করে। আছে ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী কোম্পানি জেনেক্স ইনফোসিস, মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। 

এদিকে ব্র্যাক ব্যাংক তাদের  প্রতিষ্ঠান বিকাশ ডিজিটাল ব্যাংকের ৫১ শতাংশ শেয়ার পেতে বিনিয়োগ করার কথা জানিয়েছে।

আবেদনের তালিকায় আছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-ও। তাদের প্রস্তাবিত ব্যাংকের নাম ‘পাঠাও ডিজিটাল ব্যাংক’। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেয়েও তা ফিরিয়ে দিয়ে এখন ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি তাদের ব্যাংকের প্রস্তাবিত নাম দিয়েছে নগদ ডিজিটাল ব্যাংক।

নগদ টাকার ব্যবহার কমিয়ে এনে ও লেনদেন আরও সহজ করতে সরকারের ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ার উদ্যোগে ডিজিটাল ব্যাংক চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বেশ কয়েক বছরের প্রস্তুতি শেষে বাংলাদেশ ব্যাংক লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ শুরু করে গত জুন থেকে। 

ডিজিটাল ব্যাংকে শাখা, উপশাখা, এটিএম বুথ বা কোনো স্থাপনা নেই। গ্রাহককেও যেতে হবে না ব্যাংকের কোন শাখায়। শুধু মোবাইল ফোনে অ্যাপ ব্যবহার করেই ২৪ ঘন্টা লেনদেন করা যাবে। মোবাইল বা অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা ডিজিটাল ব্যাংকে লেনদেন করতে পারবেন। গ্রাহকদের সশরীরে ব্যাংকের কোনো শাখায় যেতে হবে না। জাতীয় পরিচয়পত্রসহ নিজস্ব তথ্যাদি আপলোড করে গ্রাহক হিসাব খুলতে পারবেন। একইভাবে ঋণ নেয়ার জন্যও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ঋণের আবেদন করতে পারবেন।

যারা বেতন-ভাতা বা ব্যবসার টাকা গ্রহণ করবেন, তারা অনলাইনে নিজের হিসাব নিতে পারবেন। অন্য ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবহার করেও টাকা জমা করা যাবে। আবার অন্যদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেয়ার পাশাপাশি অন্য ব্যাংকের এটিএম বুথ বা এজেন্টদের সেবা ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করা যাবে।

ডিজিটাল ব্যাংক ছোট আকারের ঋণ দিতে পারবে, বড় বা মাঝারি শিল্পে কোনো ঋণ দিতে পারবে না। বৈদেশিক বাণিজ্যের লেনদেনের জন্য ঋণপত্রও খুলতে পারবে না এসব ব্যাংক।

প্রযুক্তিনির্ভর সেবা হওয়ায় এসব ব্যাংকের কোনো কোনো সেবা দিন রাত ২৪ ঘণ্টাই পাওয়া যাবে।

আর্থিক লেনদেনের নয়া পদ্ধতি এই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এরই মধ্যে ৫২টি আবেদন জমা পড়েছে। এতে প্রচলিত ব্যাংকগুলোতো আছেই, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, তথ্য প্রযুক্তি সেবাদানকারী, ওষুধ কোম্পানিও রয়েছে। 

এখন ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে করা আবেদনগুলো যাচাই-বাছাই করছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির মাধ্যমে আর্থিক সেবার এ উদ্যোগে দক্ষতা, পরিপূর্ণ অংশীদারিত্ব আর সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলোই এখন বড় চ্যালেঞ্জ। 

বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল ব্যাংকিংয়ে শীর্ষ পর্যায় থেকে শুরু করে গ্রাহক পর্যন্ত সব জায়গায় স্বচ্ছতার পাশাপাশি গ্রাহকদের আস্থা বাড়াতে জোরেসোরে কাজ করতে হবে। 


একাত্তর/এআর

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর