পাকা রসিদ লাগবে ডাব ব্যবসায়ীদের, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০২:২০ পিএম

ডেঙ্গু রোগের মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় ডাবের দাম নিয়ে ব্যাপক কারসাজির অভিযোগের মধ্যে এবার এই পণ্যের মূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ডাব ব্যবসায়ীদের ডেকে তারা সতর্ক করে দিয়েছে যে, মঙ্গলবার থেকেই ডাব ব্যবসায়ীদের অবশ্যই পাকা রসিদ সংগ্রহে রাখতে হবে। তা না হলে অভিযানের ধরলে জরিমানাসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।

সম্প্রতি ডাবের দাম নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। কৃষকের বাগান থেকে প্রতিটি ডাব ৪০ থেকে ৫০ টাকায় কিনে ঢাকায় এনে বিক্রি করা হচ্ছে পাঁচ ছয় গুণ দাম বাড়িয়ে। অর্থাৎ ভোক্তাদের প্রতিটি দাম কিনতে হচ্ছে সর্বোচ্চ ২৫০ টাকা দামে।

শুধু পরিবহণ খরচ ছাড়া ডাব উৎপাদনে তেমন কোনো খরচ লাগে না। তারপরও পণ্যটির দাম গত কয়েকমাসে বেড়েছে কয়েকগুণ।

আর এই পরিস্থিতির মধ্যে ডাবের খুচরা, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের ডেকে সোমবার বৈঠক করেন ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা। কিন্তু এই বৈঠকেও পারস্পরিক দোষারোপ ছাড়া ফলপ্রদ তেমন কিছুই হয়নি।

পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, ডেঙ্গুর সুযোগ নিয়ে খুচরা ডাবের ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করছে। আর খুচরা ব্যবসায়ীদের অভিযোগ ডাবের দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে উঠে আসে, ডাবের ব্যবসার সাথে জড়িতদের অধিকাংশেরই নেই কোনো ট্রেড লাইসেন্স কিংবা পাকা রসিদ।

ফলে পারস্পরিক অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেননি ভোক্তার কর্মকর্তারা। তাই মঙ্গলবার থেকে ডাব ব্যবসায়ীদের অবশ্যই পাকা রসিদ সংগ্রহের কথা বলে দেয়া হয়। 

আরবি
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা...
অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 
কৃষি বিপণন অধিদপ্তরের ২৯টি পণ্যের নির্ধারিত দাম অসামঞ্জস্যপূর্ণ ও অবাস্তব আখ্য দিয়ে তা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সেই সাথে কৃষি বিপণন অধিদপ্তরকেই ওই দামে পণ্যগুলো বিক্রির...
আবারও বিদ্যুতের দাম বাড়লে, উৎপাদন খরচ আরও বাড়বে। এতে কারখানা বন্ধের শঙ্কায় পড়েছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যুতের দাম বাড়লে জনদুর্ভোগ আরও বাড়বে। আর জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর