চাল-মুরগি-ডিমের দাম বেড়েছে, আমদানিতেও কমেনি পেঁয়াজের দর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 

এদিকে বাজারে বেড়েছে ডিমের দাম, সঙ্গে বেড়েছে মুরগির দাম। ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাও। রুই মাছের দাম বেড়েছে, রপ্তানি বন্ধ হলেও কমেনি ইলিশের দাম। 

এদিকে ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হলেও দামে কোনো হেরফের নেই, পণ্যটি কিনতে আগের মতোই উচ্চমূল্য গুনতে হচ্ছে। 

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের চালের দাম ১০ দিনের ব্যবধানে ৫০ কেজির প্রতি বস্তায় ২০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। 

বন্যায় ত্রাণ হিসেবে মোটা চালের চাহিদা বেড়ে যাওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা ধান ও চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বাজার সংশ্লিষ্টরা এও বলছেন, বন্যায় আউশ ধান নষ্ট হলেও, সেই প্রভাবে এখনই চালের দামে পড়ার কথা না। তাই বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। 

সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে চালের দাম বেড়েছে চার দশমিক ৩৫ শতাংশ পর্যন্ত। আর ফার্মের মুরগির ডিমের দাম তিন শতাংশ বেড়ে গেছে।

আগে যে ডিমের দাম ছিলো ৪৮ থেকে ৫২ টাকা হালি, এখন তা বেড়ে হয়েছে ৫০ থেকে ৫৩ টাকা।  

দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা। সঙ্গে সোনালি মুরগির দামও কেজিপ্রতি ১০ টাকা বেড়ে হয়েছে ২৫০ থেকে ২৬০ টাকা। 

টিসিবির হিসাবে, গত একমাসে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে দুই শতাংশ। প্রতি লিটারে তিন টাকা বেড়ে এখন হয়েছে ১৪৮ থেকে ১৫৮ টাকা। 

এদিকে গত দুই মাসে দুই লাখ ৮০ হাজার টন পেঁয়াজ আনতে আমদানি অনুমতিপত্র (আইপি) নেন দেশের আমদানিকারকরা। ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিশর ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আনছেন আমদানিকারকরা। 

দুই মাসে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পেঁয়াজ খালাস হয়েছে পাঁচ হাজার ৫৮৮ টন। তবে আমদানি বাড়লেও খুচরা বাজারে দাবে প্রভাব পড়েনি। প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকার কমে মিলছে না।

আরবি
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর