দেশের সম্ভাবনাময় খাতে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম

বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য তুরস্কের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। রোববার সকালে এফবিসিসিআই কার্যালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সাথে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি জানান, বহুকাল ধরেই তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তুরস্ক ও বাংলাদেশের মধ্যে আলোচনার মাধ্যমে সম্ভাবনাময় খাত ও ব্যবসায়ীদের চিহ্নিত করে বিজনেস টু বিজনেস (বিটুবি) সভা আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা শিল্প কারখানা স্থাপন করেছে। তুরস্কের বিনিয়োগকারীরা এই সুযোগ কাজে লাগাতে পারেন। এর ফলে একদিকে যেমন বাংলাদেশের বিশাল ভোক্তা বাজারে তুর্কি ব্যবসায়ীদের প্রবেশ সহজতর হবে এবং শ্রমবান্ধব বাংলাদেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ তৈরি করবে। প্রয়োজনে তুরস্কের ব্যবসায়ীদের যাবতীয় সহযোগিতা প্রদান করবে এফবিসিসিআই।

বাংলাদেশে তেল পরিশোধন শিল্প, নির্মাণ শিল্প, ঔষধ এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, পর্যটন, কৃষি ও দুগ্ধজাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, বেসামরিক বিমান চলাচল এবং নৌ-পরিবহন খাতে তুরস্কের বাণিজ্য সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় এ সৌজন্য সাক্ষাতে।

মাহবুবুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি চমৎকার নীতিমালা রয়েছে বাংলাদেশে। আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্প স্থাপন করে তারা অন্যান্য দেশে উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারবে। এখানে বিনিয়োগ করে লভ্যাংশ নিজ দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও অত্যন্ত সহজ।

এসময় তুরস্কে গার্মেন্টস পণ্য রপ্তানি জোরদারে শুল্ক বাধা দূরীকরণের আহ্বান জানায় এফবিসিসিআই।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে তুরস্ক কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। এসময় এফবিসিসিআই এর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলকে তুরস্কে সফরের আহ্বান জানান তিনি।

একাত্তর/জো
১৫ শতাংশের কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসহ...
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনে (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
দেশের সাম্প্রতিক সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর