আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন করে আরও ছয়টি এই ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

অনুমোদন দেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম এস রিপা এন্টারপ্রাইজ, এস এম কর্পোরেশন, বিডিএস কর্পোরেশন ও মেসার্স জয়নুর ট্রেডার্স। এসব প্রতিষ্ঠান প্রত্যেকে এক কোটি করে ডিম আমদানি করবে।

এর আগে সোমবার চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

গত কয়েকমাস ধরেই ডিমের বাজার অস্থির থাকায় সবশেষ ডিমের দাম ১২ টাকা বেঁধে দেয় সরকার। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।

গত ১৪ সেপ্টেম্বর ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

তারপরও দাম না কমায় আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।

কেএসএইচ
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর