ডিম কিছুটা নাগালে এলেও আলু-পেঁয়াজের দাম বাড়তি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ এএম

সরকারের বেঁধে দেয়া ১২ টাকার ডিম, সাড়ে ১২ থেকে ১৩ টাকায় কেনা গেলেও, ৩৬ টাকার আলু ৪৫ থেকে ৫০ আর ৬৫ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, গোড়া থেকে দাম না কমালে, আগায় অভিযান করেও কোনো লাভ নেই। তবে, ভোক্তারা বলছেন, অভিযান জোরদার করেই হোক কিংবা আমদানি করে তাদের ক্রয়ক্ষমতার মধ্যে আসুক পণ্যের দাম।

যারা অতিরিক্ত দামের কারণে মাছ-মাংস যারা ছুঁতে পারেন না, আমিষের চাহিদা মেটাতে ডিমই তাদের ভরসা। হঠাৎ করে ডিমের দামও বেড়ে যাওয়ায় দুশ্চিতায় ছিলেন নিম্ন আয়ের মানুষেরা। তবে, এবার সরকারের বেধে দেয়া দাম এবং আমদানি ঘোষণার পর মোটামুটি ১২ টাকার আশপাশে ডিম কেনা যাচ্ছে বলে কিছুটা স্বস্তি মিলছে তাদের।

ডিমের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও কোন উপায়েই লাগাম টানা যাচ্ছে না, আলু-পেঁয়াজের দামে। পাইকারিতে এখনও আলু বিক্রি হচ্ছে ৩৫/৩৬ টাকা কেজি। খুঁচরা বাজারে কিনতে গেলে গুনতে হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। 

খুচরা বিক্রেতাদের দাবি, তাদের এখনো ৪০ টাকা দরে আলু কিনতে হয়। স্বল্প লাভেই তারা ক্রেতা পর্যায়ে আলু সরবরাহ করেন।

দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ৬৫ টাকা বেধে দিলেও তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮৫ টাকা কেজিতে।

পাইকারি বিক্রেতারাও বলছেন, সরকারি দাম কৃষক-ব্যপারী-মজুদদার ও হিমাগার মালিকরাই মানেনি। ফলে কমে না পেলে কম দামে কীভাবে বেচবেন তারা।

ক্রেতারা বলছেন, পণ্যের লাগামছাড়া দামে এখন নাভিশ্বাস অবস্থা তাদের। দাবি, যে কোন উপায়ে কমে আসুক পণ্যের দাম।

রাজধানীর সাদেক খান কৃষি মার্কেটে অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান বলেন, পাইকারি ও খুচরা পর্যায়ে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, মূল্যটা যাতে দেশের সব জায়গায় বাস্তবায়ন করা যায়।

রাজধানীর পাশাপাশি দেশের ৩০ জেলায় ভোক্তা অধিদপ্তরে ৩৮টি টিম কাজ করছে বলেও জানান মাগফুর রহমান।

বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে সরকার। সরকারের নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬-২৭) এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪-৬৫ টাকা।

একাত্তর/আরএ
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
ছুটির দিনেও খুচরা বাজারে কাঁচা সবজির দাম স্থিতিশীল। তবে, প্রকারভেদে কেজিতে মুরগীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে বাজারে কোনো সবজির দামই কমেনি বরং বেশ কয়েকটির দাম বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কোনো ধরনের সবজির অভাব নেই।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর