রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ চ্যালেঞ্জিং: এনবিআর চেয়ারম্যান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:৩৯ পিএম

নির্বাচনের বছর ও ডলার সঙ্কটে আমদানিতে অস্থিরতা থাকায় রাজস্ব আহরণ লক্ষ্য পূরন চ্যালেঞ্জিং বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা সমস্যা নিয়ে নয়, বরং তদবিরের জন্য তার কাছে বেশি ধরনা দেন।  

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

বুধবার থেকে আয়কর তথ্য ও সেবা মাস শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, এবারও আয়কর মেলা হচ্ছে না। তবে গেল বারেরই মতই রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলোতে মিলবে আয়কর সংক্রান্ত সেবা। এর আগে সংবাদ সম্মেলনে পুরো নভেম্বর জুড়ে আয়কর তথ্য সেবা মাস ঘোষণা দেন তিনি।

এছাড়াও এবার অনলাইনেরও রিটার্ন জমা দেয়ার সুযোগ আছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

এদিকে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসায়ীদের বরাবরই অভিযোগ, তাদের আহবানে কখনও সাড়া দেয়না এ আমলা।  তবে সেসব অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন রহমাতুল মুনিম।

একাত্তর/এসি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর