২৮ প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম

সরকার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার একদিনের মধ্যে ২৮ টি আমদানিকারক প্রতিষ্ঠান এই কৃষিপণ্য বিদেশ থেকে আনার আবেদন করেছে।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪০০ টান আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিপ্তর।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার আলু আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে  আগ্রহী আমদানিকারকদের আবেদন চায় বাণিজ্য মন্ত্রণালয়।   

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এখন বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, যা দেশের সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। গত ১০ বছরের আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৫ টাকা উঠেছিলো।

এর আগে আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। দাম কার্যকর করতে সারাদেশে টানা অভিযানও চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হিমাগারে গিয়ে তদারকিও করে সংস্থাটি। তারপরও আলুর বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি।

এদিকে কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া দামে (প্রতি কেজি ২৬-২৭ টাকা) আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আর এ কাজ করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সব জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশ বুধবার থেকেই বাস্তবায়ন করতে হবে বলেও জেলা প্রশাসকদের জানানো হয়েছে।

দেশে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে গত ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। তিন দফায় মোট ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হলেও একটিও ডিমও এখনও দেশে এসে পৌঁছাইনি।

কেএসএইচ
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর