এক লাখ টন লবণ আমদানির অনুমতি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

ডিম, আলুর পর এবার ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

তিনি বলেন, দেশে লবণের চাহিদা ২০ লাখ মেট্রিক টন। এবার রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে সাড়ে ২২ লাখ টন। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমদানি করতে হচ্ছে। বাজারে যাতে ঘাটতি না হয় এজন্য অনুমোদন দেয়া হয়েছে। 

সচিব বলেন, ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে। বার্ড ফ্লু পরীক্ষার করাণে দেরি হয়েছে। তবে সেই সমস্যা মিটেছে। এখন ডিম আসতে থাকবে। সব মিলিয়ে ২০ কোটি পিস আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে ভারত থেকে ডিম-আলু আমদানি শুরু হওয়ার পর থেকেই পাইকারিতে কমতে শুরু করেছে এই দুই পণ্যের দাম। পাইকারিতে গেলো ২/৩ দিনে ধরে নিম্নমুখী ডিম-আলুর দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি নিয়মিত থাকলে পণ্য দুটির দাম আরও কমে আসবে।

একাত্তর/এসি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর