রিজার্ভে যুক্ত হচ্ছে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

আইএমএফের ঋণসহ চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে আরও এক দশমিক ৩১ বিলিয়ন ডলার। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র মেজবাউল হক জানান, বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই দফার কিস্তির পরিমাণ ৬৮ কোটি ৯০ লাখ ডলার। সব ঠিক থাকলে আগামী শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে ওই অর্থ পাবে বাংলাদেশ।  

তিনি আরও জানান, একই সঙ্গে চলতি মাসের মধ্যে এডিবির ৪০০ মিলিয়নসহ অন্য সংস্থার প্রতিশ্রুত ঋণ সহায়তা মিলিয়ে মোট এক দশমিক ৩১ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকের পরে ঋণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। 

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুয়ায়ী, বৈদেশিক মুদ্রার মজুদ বা মোট রির্জাভের পরিমান এখন ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। বিভিন্ন খাতে ধারে দেয়া অর্থ বাদ দিলে, নিট খরচ যোগ্য ডলারের পরিমান আছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন। 

আইএমএফের কর্মসূচি অনুযায়ী, এরপরে তৃতীয় কিস্তির অর্থ ছাড় হবে ২০২৪ এর মে মাসে। সে জন্য আসছে মার্চে, শর্ত বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি আরও এক দফা পর্যালোচনা করবে আইএমএফ। 

চলতি বছরের শুরুতে ৪৭০ কোটি ডলারের এই কর্মসূচি অনুমোদন করে দাতা সংস্থা আইএমএফ। তিনটি আলাদা তহবিল থেকে এই ঋণ দেয়া হচ্ছে। যার আওতায় দেশের অর্থনৈতিক নীতি সংস্কারে ধাপে ধাপে মোট ৩৮ শর্ত পূরণের অঙ্গিকার করেছে সরকার। 

আইএমএফ অর্থনীতির সংকট মোকাবিলায় এ বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা। 

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর