দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনোযোগী হবে সরকার, প্রত্যাশা ভোক্তাদের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

নতুন বছরে, নতুন সরকার। ফলে ভোক্তাদের প্রত্যাশা অনেক বেশি। তাদের আশা, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এবার সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনোযোগী হবে। ভোক্তা অধিদপ্তর অবশ্য বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন হলে আরও কঠোর হবে তারা।

দ্রব্যমূল্যের চাপে গেলো বছরটা মোটেও ভালো কাটেনি ভোক্তাদের। তার ওপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিলো ১২ দশমিক ৫৪ শতাংশ। যা ছিলো ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

এবার নতুন বছরের শুরুতে, নতুন সরকার পেলো দেশের মানুষ। এর মধ্যে গঠনও হয়ে গেছে মন্ত্রিপরিষদ। ফলে ভোক্তাদের চাওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যেনো আরও মনোযোগী হয় সরকার। 

ক্রেতারা বলছেন, সরকারের নির্বাচনী প্রচারে দাম নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি ছিলো তারা তার বাস্তবায়ন দেখতে চাই।

তাছাড়া তারা মনে করেন, ব্যবসায়ীদেরও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে অসাধু উপায় পরিত্যাগ করতে হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, জরিমানার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের এবার জেলে পুরবেন তারা।

তিনি বলেন, যদি কোনো জায়গায় আমরা দেখি যে- সিন্ডিকেট গড়ে ওঠার চেষ্টা চলছে, সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

১০ রোজার পরই বেশ কিছু পণ্যের দাম কমে যায়, ফলে আগেভাগে অযথা বেশি করে পণ্য কিনে ব্যবসায়ীদের সিন্ডিকেট করার সুযোগ না দিতে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন ভোক্তার মহাপরিচালক।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভার ৩৬ সদস্য। সন্ধ্যা সাতটায় তাদের শপথ-বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

একাত্তর/আরএ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর