চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে নতুন রেকর্ড

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম

১৭০ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদিত হয়েছে দেশের বাগানগুলোতে। ২০২৩ সালে দেশের ১৬৮টি বাগান থেকে ১০ কোটি ২৯ লাখ কেজি চা সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশে চা চাষের ইতিহাসে সর্বোচ্চ।

সঠিক পরিকল্পনা গ্রহণ, পুরনো গাছ সরিয়ে নতুন চারা রোপণ এবং অনুকূল আবহাওয়ার কারণে বেশি পরিমাণ চা উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২৩ সালে রপ্তানিও বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

গেল কয়েক বছরে চা বোর্ড ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করলেও পূরণ হয়নি। অবশেষে বিদায়ী বছরে ১০ কোটি কেজি চা উৎপাদনের রেকর্ড করলো বাংলাদেশ।

সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে চা বাগানগুলোতে উৎপাদন কম ছিলো। কিন্তু পরে অনুকূল আবহাওয়া ও সহায়ক উদ্যোগের কারণে বাম্পার ফলন হয়।

এদিকে একই সময়ে চা রপ্তানি বেড়ে হয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন কেজি, ২০২২ সালেও যা ছিলো শূন্য দশমিক ৭৮ মিলিয়ন কেজি।

২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল, এতদিন সেটাই ছিলো রেকর্ড।

বাংলাদেশের মূলত জুন থেকে নভেম্বর পর্যন্ত চায়ের মৌসুম। ডিসেম্বরে উৎপাদনের পরিমাণ কমতে শুরু করে। বছরের শুরুতে চায়ের উৎপাদন থাকে কম।

চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের মোট চায়ের ১৯ শতাংশ উৎপাদিত হয়েছিল উত্তরবঙ্গের চা বাগানগুলোতে। সবচেয়ে বেশি ৪৮ শতাংশ মৌলভীবাজারে, ১৬ শতাংশ হবিগঞ্জে, ১২ শতাংশ চট্টগ্রামে ও ৬ শতাংশ সিলেটে উৎপাদিত হয়েছিল।

দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৪টিই বৃহত্তর সিলেট অঞ্চলে। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ৯০টি, হবিগঞ্জে ২৫টি, সিলেটে ১৯টি, চট্টগ্রামে ২২টি, পঞ্চগড়ে ৮টি বাগান, রাঙামাটিতে ২টি, খাগড়াছড়িতে একটি এবং ঠাকুরগাঁওয়ে একটি বাগান আছে।

একাত্তর/আরএ
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর