অবশেষে পুঁজিবাজার থেকে উঠলো ফ্লোর প্রাইস

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম

অবশেষে পুঁজিবাজার থেকে তুলে দেওয়া হয়েছে আলোচিত ফ্লোর প্রাইস। তবে বাজারের সূচকে প্রভাব সৃষ্টি করে এমন ৩৫টি কোম্পানির দামের এখনো ফ্লোর প্রাইস থাকছে, যা বাজারের প্রভাব দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্লোর প্রাইস তুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংস্থাটির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম একাত্তরকে বলেন, আগামী রোববার থেকে ফ্লোর প্রাইস উঠে যাবে। তবে ৩৫টি কোম্পানির ওপর এটা থাকবে।

‘ফ্লোর প্রাইস তুলে দেয়ার প্রভাব বাজারে কীভাবে পড়ে তা দেখে ওই কোম্পানিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে,’ বলেন তিনি।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে যে ৩৫ কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রাখা হয়েছে তার সবগুলো বড় মূলধনের কোম্পানির। এসব কোম্পানির দর ওঠানামায় বড় প্রভাব সৃষ্টি হয় সূচকে।

এর আগে বিএসইসি থেকে বলা হয়েছিল, ফ্লোর প্রাইস তোলা হবে ধাপে, ধাপে। যেন, সূচকে কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি না হয়।

ফ্লোর প্রাইস তুলে দেওয়া কোম্পানিগুলোর শেয়ার স্বাভাবিক সার্কিট ব্রেকার অনুযায়ী লেনদেন হবে বলে রেজাউল করিম জানিয়েছেন।

তিনি বলেন, কমিশন আশা করছে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং বাজারে গতি ফিরে আসবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি ঠেকাতে প্রথমে ফ্লোর প্রাইস বসানো হয়। এরপর গত প্রায় চার বছরের কয়েক দফায় ফ্লোর প্রাইস আরোপ করা হয়।

প্রথমে ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস দেয়ার পর সর্বশেষ আরোপ করা হয় ২০২২ সালের জুলাইয়ে।

আর ফ্লোর প্রাইস আরোপ করায় বহু শেয়ারের লেনদেন একবারে বন্ধ হয়ে যায়। ফ্লোর প্রাইস হলো কোনো কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ড ইউনিট নির্দিষ্ট দামের কমে বেচাকেনা করা যাবে না।

এই নিয়ম করার পর বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইজে আটকে লেনদেন বন্ধ হয়ে আছে। 

আরবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর