বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দুবাইয়ের ব্যবসায়ীরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:১৬ এএম

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী দুবাইয়ের  স্থানীয় আরব ব্যবসায়ীরা। অর্থনৈতিক সহযোগিতা বিনিময়, ব্যবসায়িক তথ্য আদান-প্রদানসহ বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন দুবাই চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী লোথা। তিনি বলেন, বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট কিছু খাতে আমরা কাজ করতে আগ্রহী।

সংযুক্ত আরব আমিরাতের সাথে বিনিয়োগ বাড়াতে দুবাই গিয়েছে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’টি দেশের ব্যবসায়িক সংগঠনের মধ্যে বেসরকারিভাবে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। দেশটির সাথে বাণিজ্যিক কাঠামো বৃদ্ধিতে দেশের এ শীর্ষ ব্যবসায়িক সংগঠনের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী সমুদ্রবন্দরে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনার কথা বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করেন।

গত বৃহস্পতিবার দুবাইয়ে চেম্বারের সঙ্গে বৈঠকে রমজানের পর তাদের ১৫-২০ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ সহ বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি বলেন, চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী সমুদ্রবন্দরে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা চাইলে এ সুবিধা নিতে পারেন।

এসময় উপস্থিতি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের প্রতিনিধি দলের দুই পরিচালক সালেহীন এফ নাহিয়ান ও মোহাম্মদ ফাইজুর রহমান, আবুধাবি দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।

অন্যদিকে, দুবাই চেম্বারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী লোথার নেতৃত্বে দেশটির গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি, ডিরেক্টর স্ট্র্যাটেজিক পার্টনারশিপস অ্যান্ড প্রটোকল অফিসার সুমায়া আল শামসি প্রমুখ।

এআরএস
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর