ডলার সংকটের অজুহাতে বাড়লো সব ধরনের ডালের দাম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম

এবারও রমজানের আগে বাড়লো সব ধরনের ডালের দাম। গেলো এক মাসে মসুর ডালের দাম বেড়েছে ২৬ শতাংশ পর্যন্ত। আমদানিকারকরা বলছেন, ডলার সংকট আর এলসি জটিলতায় চাহিদার তুলনায় ডালের আমদানি কম হচ্ছে, ফলে শেষ কয়েক মাস ধরেই ডালের দামের ঊর্ধ্বমুখী।

দেশে নিত্যপণ্যের বাজারে কোনোভাবেই উত্তাপ কমানো যাচ্ছে না। আজ চালের দাম বাড়ছে তো, কাল বাড়ছে ডালের দাম। তেল-নুন-আলু-পেঁয়াজের দাম তো বাড়ছে ক্ষণে ক্ষণে।

গরিবের ডাল অ্যাংকর, ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকে দাম। এখন এই ডালের দামই পাইকারিতে ৬৬ আর খুচরায় বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। গত এক মাসে অ্যাংকর ডালের দাম বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। বছরের ব্যবধানে দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

গেলো এক মাসে মুগ ডালের দাম বেড়েছে সবচেয়ে বেশি, ২৫ দশমিক ৪৯ শতাংশ। ডালের বড় পাইকারি বাজার, নামা বাজারে এখন মুগ ডাল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। খুচরায় যেটি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

ছোলার ডাল নামা বাজারে বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৯২ টাকা কেজি। খুচরায় ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। এই ডালের দাম এক মাসে বেড়েছে ১৩ দশমিক ৫১ শতাংশ। এছাড়া মসুর ডাল ১০০ থেকে ১৪০ টাকা, খেসারি ৯০ থেকে ৯৫ টাকা এবং বাছা বুটের ডাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১১০ টাকা কেজি।

আমদানিকারকরা বললেন, এলসি জটিলতা, ডলারের দাম আর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় চাহিদার তুলনায় ডালের আমদানি কম।

মেসার্স সাহা ট্রেডার্সের পরিচালক জয়দেব সাহা বলেন, ডলার সংকটের কারণে আমদানি কম। তাই দাম বেড়েছে।

ডাল আমদানিকারক কালাচাঁদ সাহা অবশ্য বলছেন, রমজানে দাম কমার সম্ভাবনা দেখছেন তিনি।

দেশে বর্তমানে ডালের বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ টন। সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ১০ লাখ টন। অতিরিক্ত চাহিদা পূরণে অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল ও ভারত থেকে ১৩ থেকে ১৪ লাখ টন ডাল আমদানি করতে হয়।

 

একাত্তর/আরএ
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর