অর্থনীতি ভালোর দিকে, দ্রব্যমূল্যও কমবে: অর্থমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৫:১৩ পিএম

দেশের অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আশা প্রকাশ করেছেন যে, দ্রব্যমূল্যও কমে আসবে।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহমুদ আলী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে। দেশের মানুষ এখন ভালো আছে।

‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে এবং এটা আরো কমবে। ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে। এগুলো আসলে পেঁয়াজের দামও কমে যাবে,; বলেন তিনি।

শুক্রবার নতুন সাত প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন; যাদের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

শপথের পর ওয়াসিকা রোববার প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর প্রধানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দুর্নীতিমুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।

করোনার প্রভাব ও বিশ্বব্যাপী যুদ্ধবাজদের কারণে দেশের অর্থনীতি নাজুক অবস্থায় আছে বলে মন্তব্য করেন নতুন অর্থ প্রতিমন্ত্রী। বলেন, এই অবস্থার উত্তরণের জন্য কাজ করছে সরকার।

আর অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়বে।

আরবি
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর