হতাশার কিছু নেই, অর্থনীতির সব সূচক বাড়ছে: মাহমুদ আলী

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম

অর্থনীতির সব সূচক এখন উপড়ের দিকে উঠছে মন্তব্য করে অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, কাজেই এখানে অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই।

সোমবার দুপুরে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিসিদের জন্য কোনো পরামর্শ ছিলো কিনা-এ প্রশ্নে মাহমুদ আলী বলেন, আমি একটি বিষয় তাদের বলেছি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি।

তিনি বলেন, আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলারের। আমাদের সবগুলো সূচকইতো বাড়ছে।

‘কাজেই এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে,’ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। আজ শেখ হাসিনার যে ডেল্টা প্ল্যান ২১০০, সেটি ধরে বাংলাদেশ এগুচ্ছে।

‘বাংলাদেশের অব্যাহত উন্নতিতে মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, তা আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন,’ পরামর্শ মাহমুদ আলীর।

তিনি বলেন, মেট্রোরেলে চড়লেই বুঝতে পারবেন, মানুষ কতোটা খুশি হয়েছে, আশ্বস্ত হয়েছে। নারীরা একা চলতে পারে মেট্রোতে, তারা সন্তুষ্ট।

এদিকে বিভিন্ন প্রকল্পের খরচ কমাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

একইসঙ্গে নির্বাচনী ইশতেহারের ১১ অগ্রাধিকারের বিষয়ে দৃষ্টি দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

ডিসি সম্মেলনে যোগ দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, সরকারের সিদ্ধান্ত মাঠ প্রশাসন বাস্তবায়ন করে। যদি কোনো প্রয়োজন থাকে এবং তা যদি জনকল্যাণকর হয়, তাহলে জেলা প্রশাসকরা প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন।

আরবি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
গণতান্ত্রিক পুনর্যাত্রার পর দেশের নতুন সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষিত হয়েছে। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর