৮৫ টাকা প্রিমিয়ামে বছরে ছয় হাজার টাকা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:২৮ পিএম

দরিদ্রতার কারণে ঝরে পড়া শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমার’ আওতায় এনে তাদের আর্থিকভাবে সহায়তা করতে চায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই বীমার আওতায় একজন শিক্ষার্থীকে বছরে প্রিমিয়াম দিতে হবে ৮৫ টাকা, তার বিপরীতে মাসে ৫০০ টাকা করে, বছরে ৬ হাজার টাকা বৃত্তি পাবে। 

দেশের সরকারি-বেসরকারি সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমার’ আওতায় আনতে চায় সংস্থাটি। উদ্যোগ বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শিক্ষা বীমা পরিকল্পটির উদ্দেশ্য হলো দেশের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা। এর মাধ্যমে ৩ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর মা-বাবা বা আইনগত অভিভাবক এ বীমার আওতায় আসতে পারবেন।

বছরে ৮৫ টাকা প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে এ বীমার আওতায় আসা যাবে। পলিসি চালু থাকা অবস্থায় কোনো শিক্ষার্থীর অভিভাবকের শারীরিক অক্ষমতা বা মৃত্যুতে শিক্ষার্থীর বয়স ১৭ বছর হওয়া পর্যন্ত মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে রাখার ক্ষেত্রে সহায়ক হবে।

চিঠিতে বলা হয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ত থাকে জেলা প্রশাসন বা তার অধীন কার্যালয়গুলো। জেলা প্রশাসকেরা উদ্যোগ নিলে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের এ শিক্ষা বিমার আওতায় আনা সহজ হবে। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অভিভাবকের অবর্তমানে বা অক্ষমতায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত হবে না।

বেসরকারি জীবনবীমা কোম্পানিগুলোর মাধ্যমে প্রায় ৭৮ হাজার শিক্ষার্থী ইতিমধ্যে এই বিমা পলিসির আওতায় এসেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। আরও জানানো হয়, চলতি বছরের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এ পলিসির আওতায় আনা হয়েছে, যার সংখ্যা প্রায় দুই লাখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ উদ্বোধন করেন। আইডিআরএর তত্ত্বাবধানে এ বীমা পরিকল্পটি জীবন বীমা করপোরেশনের মাধ্যমে প্রথমে দুই বছরের জন্য সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। ২০২৩ সালে তা উন্মুক্ত করা হয়। বর্তমানে সব জীবনবিমা কোম্পানির মাধ্যমেই এ পলিসির আওতায় আসা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।

এআরএস
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ, ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য...
দেশের বীমা খাতের বাজার প্রায় ১৬ হাজার কোটি টাকার। এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করে এই অঙ্ক দ্বিগুণ করা সম্ভব। নিয়ন্ত্রক সংস্থা বলছে, আগের চেয়ে খানিকটা বেড়েছে বীমা দাবি পরিশোধের হার।
১৭ কোটি মানুষের মধ্যে মাত্র এক কোটি ৭১ লাখ মানুষ এসেছে বীমার আওতায়। যদিও দেশে লাইফ ও ননলাইফ বীমা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৮২টি। গেল দু’বছরে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করার হার ৪ শতাংশ বাড়ায় ফিরেছে...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর