কমলো জ্বালানি তেলের দাম 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৬:৪১ পিএম

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মতো জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। প্রায় দেড় বছর পর মূল্য সমন্বয় করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন প্রাইসিং নীতিমালার আলোকে শুক্রবার থেকে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে কমানো হয়েছে ৭৫ পয়সা করে। এতে দুই ধরনের জ্বালানির প্রতি লিটারের নতুন মূল্য হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা।

প্রতি লিটার অকটেনের দাম চার টাকার কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটারে তিন টাকা কমিয়ে করা হয়েছে ১২২ টাকা।

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার।

তারই ধারাবাহিকতায় এদিন প্রাইসিং ফরমুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে বলে মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে সর্বশেষ জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিলো ২০২২ সালের ২৯ আগস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড মহামারির পরে সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সমুদ্র পথে জ্বালানি পণ্যের প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বীমা ও ব্যাংক সুদের হারও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

আর এ সময়ে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) এর মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে বলেও এতে বলা হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রাইস ফরমুলা বা নীতিমালা অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি ও ক্রয়মূল্যের আলোকে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

বাংলাদেশের থেকে প্রতিবেশী ভারতে ডিজেল ও পেট্রোলের মতো জ্বালানি দাম ২৪ টাকা ৫৭ পয়সা ও ২৭ টাকা ৬৮ পয়সা বেশি বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল প্রতি লিটার ৯২ দশমিক ৭৬ রুপি বা ১৩৩ দশমিক ৫৭ টাকা (১ রুপি সমান ১ টাকা ৪৪ পয়সা)।

আর প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬ দশমিক ০৩ রুপি; যা টাকায় দাঁড়ায় ১৫২ টাকা ৬৮ পয়সা।

আরবি
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 
দেশে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে। 
দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ থেকে ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর