অচল পানগাঁও বন্দর সচলের উদ্যোগ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৪:৪৪ পিএম

২০১২ সালে কয়েকশ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার বন্দর। তবে পণ্য খালাসের কোনো তোড়জোর নেই বন্দরটিতে। প্রায় ছয় মাস ধরে অচল অবস্থায় পড়ে আছে বন্দরটি। কাস্টমস জটিলতাসহ নানা অনিয়মের কারণে ব্যবসায়ীরা পণ্য আনেন না এই বন্দরে। তাই লোকসান কাটিয়ে আলোর মুখ দেখেনি এ বন্দর। 

শনিবার বন্দরটি লোকসানের কারণ জানতে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, পণ্য ওঠানামায় কিছু জটিলতা আছে। এছাড়া বেশকিছু সমস্যা চিহৃিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সঙ্কটের সমাধান হবে। 

তিনি বলেন, এখানে বিপুল বিনিয়োগ করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। তিনি এই কন্টেইনার পোর্ট উদ্বোধন করেছিলেন। নদীপথে যেহেতু অনেক জাহাজ আসে, তাই সড়কে চাপ কমাতে তিনি এই পোর্ট চালু করেছিলেন। তাই এটিকে যে কোনো মূল্যে সাকসেসফুল করতে হবে এবং সবাই মিলে আমরা সেটি করতে পারবো।

চট্রগ্রাম বন্দর সচিব বলেন, বছরে ৩০ থেকে ৩৫ হাজার কন্টেইনার ওঠানামা করতো। কিন্তু এখন এক হাজারও হয় না। তবে কেন এই সঙ্কট তৈরি হলো তার সদূত্তর দেননি কেউ।

এদিকে অনেকেই বলছেন, শ্রমিক অসন্তোস, কাস্টমস জটিলতাসহ নানা কারণেই বন্দরটির কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল,  চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।

আমদানি-রপ্তানি সহজ করতে ২০০৫ সালে পানগাঁও অভ্যন্তরীন কন্টেইনার টার্মিনাল ৬৪ একর জমিতে ১৫৪ কোটি আট লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ২০১২ সালে। ৩৫ একর জমিতে আইসিটি ইয়ার্ড, চার হাজার ৬৮০ বর্গমিটার জেটি, ২৯ একর জমিতে নদীর তীর রক্ষা বাঁধ ও সড়ক নির্মাণ করা হয়। বছরে এক লাখ ১৬ হাজার টিইউএস কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে টার্মিনালটির। ২০১৩ সালের সাত নভেম্বর এর অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তর/এসি
৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের তথ্য চেয়ে আট ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত দেড় দশকে আর্থিকখাতের দুই প্রভাবশালী সালমান এফ রহমান ও এস আলমের পুঁজিবাজারের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইএফআইসি ব্যাংক, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক, সালমান এফ রহমান, সরানো হলো,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও পুত্রবধূ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর