সিলেটের নতুন কূপে ডিজেলের আধার, মানও উন্নত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের তেলের ৬০ শতাংশই ডিজেল। এই গ্যাসফিল্ড তেল পাঠালেই ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের কাজ শুরু হবে।

গেলো ১০ ডিসেম্বর সিলেট গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপে মেলে উন্নতমানের তেলের সন্ধান। কূপটির ১ হাজার ৩৯৭ থেকে ১ হাজার ৪৪৫ মিটার গভীরতায় এই তেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘণ্টায় ৩৫ ব্যারেল তেল পাওয়া যাচ্ছে। 

সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাসকূপ এলাকা পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকদের জানান, তেলের মজুদের মূল্যায়ন চলছে। মূল্যায়ন শেষে মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, আশা করি দুই মাসের ভেতর জানা যাবে এই কূপে কি পরিমাণ তেল আছে। আমরা আশা করি এটা হবে বাংলাদেশে কমার্শিয়ালি তেল উত্তোলনের একটি ভালো প্রকল্প।

এসময় দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিলেটে তেল-গ্যাস অনুসন্ধানকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। জ্বালানি সংশ্লিষ্টরা মনে করছেন এই এলাকার আশেপাশে আরও তেলের কূপ পাওয়া যেতে পারে।

সিলেটের তেলের মান পরীক্ষা নিরীক্ষা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। সেখানে অপরিশোধিত তেলের ৬০ ভাগই ডিজেল বলে প্রমনিত হয়েছে। এই তেলকে তাই উন্নতমানের বলছেন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক। 

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান বলেন, সিলেটে পাওয়া নতুন কূপের তেল অত্যন্ত উন্নতমানের। আমরা পরীক্ষা করে দেখেছি এই তেলের ষাট ভাগই ডিজেল, আর বিশ ভাগ ন্যাপথা এবং বাকি বিশ ভাগ বর্জ্য। আমরা আশা করি এই রিফাইনারিতেই এই তেল প্রসেস করতে পারবো।

দিনে কি পরিমান তেল পরিশোধনের পাঠানো হবে তা মজুদ মূল্যায়নের পর নির্ধারিত হবে। এই মূল্যায়নের পরেই রিফাইনারিতে পরিশোধনের জন্য আসবে সিলেটের তেল।

 

 

এআর
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর