ঋণ সুদ পরিশোধ বাড়ায় ধার করছে সরকার: আহসান মনসুর 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম

গত এক দশকে বিদেশি ঋণের সুদ পরিশোধের পরিমাণ সাড়ে ছয় গুণ এবং দেশীয় ঋণের সুদ পরিশোধের হার প্রায় পৌনে ছয় গুণ বেড়েছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশের রাজস্ব আদায়ে নীতি কৌশল নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আহসান মনসুর বলেন, ঋণে সুদ পরিশোধের বিপরীতে একই সময় রাজস্ব আদায় বেড়েছে সাড়ে তিন গুণের বেশি।

‘আর এ কারণেই বাজেট ব্যয়ের ৩৭ শতাংশ অর্থ সরকার ধার করে মেটাচ্ছে। যা ১০ বছর আগেও ছিলো ২২ শতাংশ,’ যোগ করেন তিনি।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক বলেন,  উন্নয়ন বাজেটের পুরোটায় ধার করে চালাচ্ছে সরকার। আর মোট বাজেটের ৪৩ শতাংশ টাকা খরচ হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন বাবদ।

দেশের জিডিপি বাড়লেও সেই অনুযায়ী রাজস্ব আদায় বাড়ছে না- মন্তব্য করে তিনি বলেন, রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপির শতাংশ হিসেবে বিশ্বের সর্বনিম্নে পৌঁছেছে।

‘বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার সাত দশমিক ছয় শতাংশ। ১০ শতাংশ প্রবৃদ্ধির নীচের কোনো দেশ উন্নত হতে পারে না,’ মন্তব্য এই অর্থনীতিবিদের। তিনি মনে করেন, ব্যাপক সংস্কার বাস্তবায়ন না করলে রাজস্ব আদায় দিন দিন কমবে। 

আরবি
তৈরি পোশাক (আরএমজি) খাতের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
দেশের ঋণ পরিশোধ ও ব্যয় মেটাতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। যদিও চাহিদার তুলনায় বেশ কম আদায়েরর গতি।
রবীন্দ্র-নজরুলের এই সোনার দেশে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা চ্যালেঞ্জ। তবে, সবার সহযোগিতা নিয়ে সে লক্ষ্যে পৌঁছাতে চান বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় হয়েছে এক লাখ ১৮ হাজার ১১১ কোটি টাকা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর