দুর্নীতির কারণেই পিছিয়ে আর্থিক খাত: গভর্নর

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম

রবীন্দ্র-নজরুলের এই সোনার দেশে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা চ্যালেঞ্জ। তবে, সবার সহযোগিতা নিয়ে সে লক্ষ্যে পৌঁছাতে চান বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, দেশের আর্থিকখাতের উন্নয়ন খুবই হতাশাজনক এবং দুর্নীতির কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর।

রাজধানীর হোটেল রেডিসনে আয়োজন করা হয়, ‘মাস্টারকার্ড এক্সিলেশন অ্যাওয়ার্ড-২০২৫’। যেখানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নেয়া ক্যাশলেস সোসাইটির বাস্তবায়নে ভবিষ্যতেও সহযোগী হিসেবে কাজ করবে মাস্টারকার্ড।

অনুষ্ঠানে আর্থিক খাতে দুর্নীতি ও সুশাসনের অভাবসহ নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। 

আগামীতে টিকে থাকতে হলে ডিজিটাল লেনদেনের কোন বিকল্প নেই বলেও জানান গভর্নর।

ব্যাংকগুলোর উদ্দেশ্যে আহসান এইচ মনসুর বলেন, ভালো করলে পুরস্কার এবং খারাপ করলে তিরস্কার করবে বাংলাদেশ ব্যাংক।

একাত্তর/আরএ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর