পোশাক শ্রমিকের কাজের হিসেব জানায় যে ডিভাইস

আপডেট : ০৫ মে ২০২৪, ০৫:০১ পিএম

শ্রমিকের দৈনিক কাজের হিসেব এবং উৎপাদন তথ্য জানতে রপ্তানিমুখী পোশাক কারখানায় পিএমডি মিটার নামের আধুনিক ডিভাইসের ব্যবহার বাড়ছে। একজন শ্রমিক কয় ঘণ্টা কাজ করলো, কয়টি পোশাক সেলাই করলো, মাসে ক’দিন কর্মস্থলে হাজির ছিলো এবং সেলাই করা পোশাকের ত্রুটি আছে কিনা সব তথ্যই এতে জানা যাবে।

সরেজমিনে এমনই এক কারখানায় ঘুরে দেখা যায়, শ্রমিকের কাজের অগ্রগতি নিজ রুমে বসেই দেখতে পাচ্ছেন গার্মেন্টস মালিক। যা সম্ভব হয়েছে গার্মেন্টসটিতে স্থাপন করা পিএমডি ডিভাইসের কারণে। ২৫০ সুয়িং অপারেটরের জন্য পিএমডি ডিভাইস কেনা এবং স্থাপনে ব্যয় হয়েছে ৫০ লাখ টাকা।

ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামিম এহসান জানান, ম্যানুয়াল পদ্ধতিতে যে রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে আসে, তাতে ভুল থাকার সম্ভাবনা থাকে। এখানে ভুলের সম্ভাবনা অনেক কম। কোন কর্মীর কাজের অগ্রগতি কেমন, কে কী করেন, সব দেখা সম্ভব হচ্ছে।

কারখানাটির সহকারী ব্যবস্থাপক মো. সোহেল রানা বলেন, একেকটি পিএমডি ডিভাইসের সংযোগ দেয়া আছে একেকটি সেলাই মেশিনের সাথে। শ্রমিক প্রতি আলাদা কার্ড থাকায় ডিভাইস পরিচালনায় কোনো প্রকার কারসাজি সম্ভব নয়। এর মাধ্যমে কর্মীসহ সেলাই মেশিনেরও প্রকৃত তথ্য জানা যায় তাৎক্ষণিক। 

ফতুল্লা অ্যাপারেলসের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার জানিয়েছেন, মেশিনে থাকা ডিভাইসের বাটনে মেকানিক, ডাক্তারসহ অন্যান্য অপশন সেট করা আছে। যা চাপলেই সংশ্লিষ্টদের কাছে মেসেজ চলে যায়, এবং তারা ওই মেশিনের সমস্যা দ্রুত সমাধান করতে পারেন।

কারখানার মহাব্যবস্থাপক বলছেন, এই ডিভাইসের কারণে অন্তত ১০ শতাংশ উৎপাদন বেড়েছে, অপচয় কমেছে, সঠিক সময়ে পণ্য প্রস্তুত হচ্ছে সেই সাথে ত্রুটিপূর্ণ পোশাক শনাক্তকরণও সহজ হচ্ছে।

ফতুল্লা অ্যাপারেলসের জেনারেল ম্যানেজার মো. আসাদ জানান, মালিক ও শ্রমিকপক্ষ উভয়েরই লাভ হচ্ছে এ ডিভাইসে। আগে মৌখিকভাবে শ্রমিকরা বলতেন, কে কী কাজ করেছেন। এখন মেশিনেই দেখা যাচ্ছে, কোন শ্রমিক কী করছেন।

শ্রমিকরাও বলছেন ডিভাইসটি তাদের কাজের দক্ষতার বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান করছে। বছর শেষে মেশিনে হিসেব করে তাদের বেতন-ভাতা বাড়ায় মালিকপক্ষ।

 

একাত্তর/আরএ
ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর