ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে: অর্থ প্রতিমন্ত্রী

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:০৭ পিএম

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর-সংস্থার ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে৷

মঙ্গলবার সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর-সংস্থার অংশগ্রহণে ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, ১৫ বছর আগেও দপ্তর সংস্থা ইনোভেশন চিন্তাও করতে পারতো না। আজ এতোগুলো ইনোভেশন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে। আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি উদ্যোগই চমৎকার। এখন আমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। গ্রাহকদের সেবা দেওয়াই আমাদের উদ্ভাবনের লক্ষ্য।  

তিনি বলে,জাতির পিতা সমবায় সমিতি চালু করেছিলেন কৃষকের উন্নয়নের লক্ষ্যে। কৃষি ও কৃষকের উন্নয়নে জাতির পিতার উদ্ভাবনী উদ্যোগ ছিল সময়ে চেয়ে এগিয়ে। ২০০৮ সালের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্বে রোল মডেল।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে এ বিভাগের ২৫ টি দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চিফ ইনোভেশন অফিসার অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।

আবদুর রহমান খান বলেন, জনগণের সেবার জন্য পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে এসে উদ্ভাবনী কাজ করতে হবে।  

আলোচনা পর্ব শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সকল প্রতিষ্ঠানের ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করেন।

এআর
এই সরকার গঠনের পর প্রথম বাজেট তাই এবারের বাজেটে  ইশতেহারের অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
চলতি অর্থবছরের শেষে মূল্যস্ফীতি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা সাত দশমিক পাঁচ শতাংশের মধ্যে নেমে আসবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলেও আর্থিক খাতের অপরাধীরা পার পাবে না বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর