কৃষির ভ্যালু চেইন তৈরিতে মনোযোগের পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেট : ৩১ মে ২০২৪, ০২:০৭ পিএম

আগামী অর্থবছরের বাজেটে কৃষি খাতের ভর্তুকি হতে পারে ২৫ হাজার কোটি টাকা। টাকার অঙ্কে গেলো বছরের মতো হলেও বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির হিসাবে এটি কমেছে। ধারাবাহিকভাবে কমছে বাজেটের তুলনায় বরাদ্দও। 

কেবল উৎপাদন বৃদ্ধিতে বাড়তি মনোযোগ সরকারের অদূরদর্শিত উল্লেখ করে খাত সংশ্লিষ্টরা বলছেন মনোযোগ দিতে হবে কৃষি খাতের ভ্যালু চেইন তৈরিতে। 

ধান-সবজীসহ কৃষির উৎপাদন যতই বাড়ছে, ততই কমছে বাজেটে কৃষিখাতে বরাদ্দের পরিমাণ। ২০১১-১২ অর্থবছরেও কৃষিখাতে বরাদ্দ ছিলো মোট বাজেটের ১০ দশমিক ৬৫ শতাংশ। 

২০১৩-১৪ অর্থবছরে যা ছিলো ১১ শতাংশের ঘরে। অথচ চলতি ২০২৩-২৪ কৃষিখাতে বরাদ্দের পরিমাণ মোট বাজেটের মাত ৫ দশমিক ৭ শতাংশ।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, যে হারে আমাদের মোট বাজেট বৃদ্ধি পায়, সে হারে কৃষি বাজেট বাড়ছে না। গত বাজেট বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৫ শতাংশ। কিন্তু কৃষি বাজেট বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২ শতাংশ।

তিনি আরও বলেন, আমরা যদি মূল্যস্ফীতিকে আমলে নেই তাহলে দেখা যাবে, এ কৃষি বাজেট দারুণভাবে কমে গেছে।  

দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ মাত্র ১০ শতাংশ, যা আবার কমছে ০.২ শতাংশ হারে অকৃষিখাতে জমির ব্যবহারে। বিশ্লেষকরা বলছেন, ভর্তুকির বৃদ্ধির পাশাপাশি কৃষির মূল চালিকাশক্তি বেসরকারি খাততে চাঙ্গা রাখার উদ্যোগ জরুরি ।

এ কৃষি অর্থনীতিবিদ বলেন, ভর্তুকি হ্রাস করা সম্ভব নয়। আমাদের ভর্তুকি বাড়াতে হবে। এবং ভর্তুকি বাড়িয়ে উপকরণের মূল্য হ্রাস করতে হবে। পার ইউনিট উৎপাদন খরচ হ্রাস করতে হবে। যাতে করে কৃষক কৃষিখাতে উৎসাহ পায়।  

বেসরকারি উদ্যোক্তারা বলছেন শুধু উৎপাদনে মনোযোগ না দিয়ে কৃষিতে টেকসই উন্নয়নের দিকে নজর দিতে হবে। সরকারের সাথে বেসরকারি উদ্যোগে বাড়াতে হবে গবেষণা।

এসিআই এগ্রোবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী বলেন, এই বাজেট দিয়ে খুব বেশিদিন আমরা ভালো কিছু করতে পারবো না। আমাদের পুরো ভ্যালুচেইন দাঁড় করাতে হবে। বেডিং থেকে শুরু করে উৎপাদন, পোস্ট হারভেস্ট, পুরো চেইনটাকে দাঁড় করাতে হবে। আমরা ইদানীং দেখছি কখনো খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তার পেছনে কারণ হলো, হঠাৎ করে কোথায় এই চেইন বাঁধাগ্রস্ত হচ্ছে।  

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতি হয় কৃষি ও প্রাণীসম্পদ খাতে। তাই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে থোক বরাদ্দ রাখার তাগিদ বিশ্লেষকদের।

আরবিএস
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর