মে মাসে রপ্তানি আয় কমেছে

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:৫২ পিএম

মে মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক শূন্য ছয় শতাংশ কমে চার দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। 

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মে মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিলো পাঁচ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। তার তুলনায় ২৩ দশমিক ৭৫ শতাংশ কম রপ্তানি হয়েছে। 

তবে গত জুলাই থেকে মে প্রান্তিকে রপ্তানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক শূন্য এক শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার হয়েছে। 

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে তিন দশমিক ৯৩ শতাংশ। 

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৮৫ কোটি ডলারে ।

এআর
জানুয়ারিতে ৪৪১ কোটি ডলার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে, যা ডিসেম্বরের চেয়ে সোয়া ১১ শতাংশ বেশি।
রেমিটেন্স আয় ও রফতানি বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
মূল্যস্ফীতি কমে এসেছে। অর্থাৎ কেনাকাটার ক্ষেত্রে মানুষের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। এছাড়া নানা সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে। প্রবাসীরা আগের চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন।...
একদিনে অর্থনীতির গুরুত্বপূর্ণ দুই সূচকে সুখবর এসেছে। সূচক দুটি হচ্ছে— বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের প্রধান দুই উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর