প্রিপেইড মিটার: টাকা কাটে কেন জানে না গ্রাহক

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৬:২৬ পিএম

বিদ্যুৎ বিল নিয়ে অনিয়মের অভিযোগ আবারও চরম রূপ নিয়েছে। প্রিপেইড মিটারে রিচার্জ করা টাকা কোন খাতে কেটে নেয়া হচ্ছে তার কোনো হিসেব পাচ্ছেন না গ্রাহকরা। মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নির্ধারণে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের।

এরইমধ্যে গ্রাহকের অভিযোগ তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিদ্যুতের বকেয়া বিল সঙ্কট সমাধানে গ্রাহকদের প্রি পেমেন্ট মিটার দেয়ার উদ্যোগ নেয় দেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানি। পরে যুক্ত হয় স্মার্ট প্রি পেমেন্ট মিটার। কিন্তু পোস্ট পেইড মিটারে কোন খাতে কতো টাকা কেটে নেয়া হলো সেই হিসেব মিললেও; প্রিপেইড মিটারের গ্রাহকরা সেই হিসেব পান না। ইচ্ছামতো টাকা কেটে নেয়ার অভিযোগ গ্রাহকদের।

অনেকের অভিযোগ, বেশি টাকা রিচার্জ করলেও তারা কম টাকা পান। হিসেব ছাড়াই কেটে নেয়া হয় টাকা।

গ্রাহকের টাকা কেটে নেয়ার সমালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, প্রিপেইড মিটারের বিলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শাহরিয়ার আহমেদ চৌধুরী মনে করেন, পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ তা খতিয়ে দেখা উচিত।

বিলের অস্বচ্ছতা বন্ধে গ্রাহকদের অভিযোগ পৌঁছেছে উচ্চ আদালত পর্যন্ত। বিদ্যুৎ বিলে স্বচ্ছতা, অতিরিক্ত চার্জ ফেরত দেয়া ও নীতি সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি, এনার্জি রেগুলেটরি কমিশন ও সবগুলো বিতরণ কোম্পানিকে পক্ষভুক্ত করা হয়েছে।

প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান জানান, অতিরিক্ত বিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, যে কোনো বিষয় নতুন করে বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বিভ্রান্তি থাকে। আমার মনে হয়, ভুল বোঝাবুঝির কারণে এগুলো হয়েছে।

এর আগে করোনাকালীন সময়ে বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় সবগুলো বিতরণ কোম্পানির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছিল বিদ্যুৎ বিভাগ।

একাত্তর/আরএ
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর