এলপি গ্যাসের নতুন দাম নির্ধারিত হবে মঙ্গলবার

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৪৮ এএম

চলতি জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নুতন দাম মঙ্গলবার ঘোষণা করবে বিইআরসি। 

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ৩ জুন ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসের আগে পর্যন্ত এলপিজি দাম নির্ধারণ কোম্পানিগুলোর ইচ্ছাধীন ছিল। পরে বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে, যা প্রতি মাসেই সমন্বয় করা হবে।

এআর
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। গত মাসের মতো এ মাসেও অপরিবর্তিত রয়েছে পণ্যটির দাম। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিলো এক হাজার ৪৫৫ টাকা।
অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারন করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। রোববার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।...
এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে কোম্পানিগুলো তাদের ইচ্ছামতো দামেই এলপি গ্যাস বিক্রি করছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চলতি মাসের দাম নির্ধারণ করার আগে নিজেরাই দাম বাড়িয়েছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর