পোশাকের ক্রয়াদেশ বাতিল হবে না: বিজিএমইএ

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ বাতিল করা হবে না বলে নিশ্চয়তা দিয়েছে বায়ার্স ফোরাম।

সোমবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে বায়ার্স ফোরামের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি। 

তিনি বলেন, বৈঠকে তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। গেলো কয়েকদিনের পোশাক কারখানাসহ সরকারি-বেসরকারি অফিস, বন্দর ও ইন্টারনেট সেবা বন্ধ ছিলো; সেই বিবেচনায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো কোনো পণ্যে মূল্য ছাড় বা এয়ার শিপমেন্ট চাইবে না বলে নিশ্চয়তা দিয়েছে। 

তবে ইন্টারনেট সেবা বন্ধ থাকা নিয়ে বায়ার্স ফোরাম উদ্বেগ জানিয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। বলেন, ছাত্র আন্দোলনে ক্ষতি হয়েছে ৭ হাজার ৪শ কোটি টাকা।

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। ঢাকায় দেশি বিদেশি বায়িং হাউজগুলোর শীর্ষ ব্যক্তিরা একাত্তরকে বলেছেন দমবন্ধ সেই দিনগুলোর কথা।

তাদের মতে, ব্যবসা ও ইমেজের বড় ক্ষতি হয়ে গেছে। তবে তা কাটিয়ে ওঠাও অসম্ভব নয়।

আরবি
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে...
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর