গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান হান্নান চৌধুরী 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

গ্রামীণ ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে। 

মঙ্গলবার তাকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদের নিয়োগ বাতিল করা হয়। তিনি গত এপ্রিলে প্রতিষ্ঠানটিতে পুনঃনিয়োগ পেয়েছিলেন। 

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এর আগে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ছিলেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন হান্নান চৌধুরী। 

বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি বেশকিছু গবেষণাতেও যুক্ত ছিলেন তিনি। 

আরবি
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্য করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন ড. এম মাসরুর রিয়াজ।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম মাসরুর রিয়াজকে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর