গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার নিয়ে হাইকোর্টের রুল

আপডেট : ১৮ মে ২০২৬, ০৩:১১ পিএম

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্য করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।

রুলে গ্রামীণ বাংলাদেশের ভূমিহীন ঋণগ্রহীতাদের জন্য প্রবর্তিত মাইক্রোক্রেডিট (ক্ষুদ্রঋণ) কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক যে সুদের হার আরোপ করে—যা নির্ধারিত ব্যাংকসমূহের সুদের হারের তুলনায় অত্যন্ত বেশি ও শোষণমূলক—সে সুদের হার কমানোর জন্য ব্যাংকিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কেন নির্দেশ প্রদান করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের প্রকৃত সুদের হার কতো, তা জানতে চেয়ে এবং বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়েই আজ আদালত এই রুল জারি করলেন।

একাত্তর/এসি
আদালতের নির্দেশ ছাড়া বাংলাদেশ ব্যাংক স্বপ্রণোদিত হয়ে কোনো প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র হুসনে আরা শিখা।
গ্রামীণ ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে। 
ক্ষুদ্রঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথও।
ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেয়া ও এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেয়ার ঘটনায় রিট করার পরামর্শ দিয়েছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর